কোন ৫ রাশির ভাগ্য উজ্জ্বল হবে?

বৈদিক জ্যোতিষ মতে, ৫ মার্চ ২০২৬ সূর্য ও বৃহস্পতি একে অপরের সঙ্গে ১২০ ডিগ্রি কোণে অবস্থান করবে। এর ফলে গঠিত হবে শুভ নবপঞ্চম যোগ। বিরল ও অত্যন্ত শুভ এই যোগের প্রভাবে বিশেষভাবে লাভবান হবেন পাঁচ রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি
মেষ রাশির জন্য এই যোগ খুলে দেবে সৌভাগ্যের দরজা। সূর্য ও বৃহস্পতির আশীর্বাদে আটকে থাকা সরকারি কাজ সম্পন্ন হতে পারে। উচ্চশিক্ষা বা বিদেশ ভ্রমণের পরিকল্পনা সফল হবে। সমাজে সম্মান বাড়বে, ব্যবসায় আর্থিক উন্নতি হবে এবং দাম্পত্য জীবন সুখময় থাকবে।

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি সূর্য হওয়ায় এই যোগ আপনার জন্য বিশেষ শুভ। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। ব্যবসায় বড় বিনিয়োগ থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝামেলার সমাধান হতে পারে। সন্তানের কাছ থেকে সুখবর পেতে পারেন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জন্য নবপঞ্চম যোগ আর্থিক দুশ্চিন্তা কমাবে। নতুন আয়ের পথ খুলতে পারে। দীর্ঘদিনের অসুস্থতা থাকলে ধীরে ধীরে উন্নতি হবে। পুরোনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভের সম্ভাবনাও রয়েছে।

ধনু রাশি
ধনু রাশির অধিপতি বৃহস্পতি হওয়ায় এই সংযোগ আপনাকে কর্মজীবনে এগিয়ে দেবে। চাকরিজীবীরা পদোন্নতি বা পছন্দসই বদলি পেতে পারেন। আধ্যাত্মিক চর্চায় আগ্রহ বাড়বে। বড় কোনও প্রকল্পের দায়িত্ব আপনার হাতে আসতে পারে।

মীন রাশি
মীন রাশির জন্য সূর্য-বৃহস্পতির এই যোগ আত্মবিশ্বাস বাড়াবে। দাম্পত্য জীবন আরও মধুর হবে। ব্যবসায় অংশীদারিত্বে সাফল্য মিলবে। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন।

বৈদিক জ্যোতিষ মতে, ৫ মার্চ ২০২৬ সূর্য ও বৃহস্পতি একে অপরের সঙ্গে ১২০ ডিগ্রি কোণে অবস্থান করবে। এর ফলে গঠিত হবে শুভ নবপঞ্চম যোগ। বিরল ও অত্যন্ত শুভ এই যোগের প্রভাবে বিশেষভাবে লাভবান হবেন পাঁচ রাশির জাতক-জাতিকারা। মেষ রাশিমেষ রাশির জন্য এই যোগ খুলে দেবে সৌভাগ্যের দরজা। সূর্য ও বৃহস্পতির আশীর্বাদে আটকে থাকা সরকারি কাজ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!