মনের ইচ্ছাপূরণের শক্তিশালী দক্ষিণাকালী মন্ত্র / Powerful Dakshinakali Mantra for Fulfilling the Desires
এই মন্ত্রটির সাধনাকারী শনির ক্ষতিকর প্রভাব থেকে মুক্তিলাভ, শত্রুর অত্যাচার থেকে মুক্তি, রোগের প্রকোপ থেকে মুক্তি, অযথা হয়রানি ও যেকোনো দুর্যোগ থেকে মুক্তি লাভ করে থাকেন।
মা দক্ষিণাকালীর এই মন্ত্রটি সিদ্ধ করে নিলে অক্ষত অবস্থায় সাধক দীর্ঘকাল জীবিত থাকেন। মনের যেকোনো একটি ইচ্ছার পূরণে এই মন্ত্রের জুড়ি মেলা ভার। যদিও দীপান্বিতা কালীপূজার রাত্রে এই মন্ত্রটি জপ শুরু করলে বেশি ভালো হয়, তবে অবস্থা বিশেষে ফলহারিণী, রক্ষাকালী , ভদ্রকালী , বা অন্য কোনো বিশেষ বা নিজস্ব কালীপূজার দিন বা যে কোনও অমাবস্যার দিন থেকে জপ শুরু করা যেতে পারে।
প্রতিদিন একই সময়ে একই আসনে শুদ্ধচিত্তে শুদ্ধবস্ত্রে মা দক্ষিণাকালীর প্রতি পূর্ণ বিশ্বাস সহকারে নিচে দেওয়া মন্ত্রটি ১০৮ বার করে জপ করবেন। উত্তর বা পূর্বদিকে মুখ করে শুদ্ধাসনে বসবেন। সামনে কিছু ধূপকাঠি জ্বেলে নেবেন। প্রদীপ জ্বালাবেন। সামনে রাখবেন মা দক্ষিণাকালীর একটি সুন্দর চিত্র। চিত্রের সামনে প্রতিদিন একটি করে জবাফুলের মালা বা নিতান্তপক্ষে একটি ভালো পঞ্চমুখী জবাফুল রক্তচন্দন সহকারে নিবেদন করবেন। মোট তিনমাস এই মন্ত্রটি জপ করতে হবে। সঠিক নিয়মে করলে মা দক্ষিণাকালীর কৃপায়, নিশ্চয়ই মনের ইচ্ছাপূরণ হবেই হবে। পূর্বে মনের ইচ্ছাটিকে সংকল্প করে নেবেন।
মন্ত্র : ” ওঁ হ্রীং ক্রীং দক্ষিণাকালিকায়ৈ নমঃ “
Mantra : ” Om Hreen Dakshina Kalikaoi Namah “
मंत्र : ” ॐ ह्रीं दक्षिणाकलिकाओई नमः “
এই প্রবন্ধে, আমি একটি এমন মন্ত্র সম্পর্কে লিখছি, যে মন্ত্রটির মাধ্যমে মনের যে কোনও সৎ ইচ্ছার পূরণ হয়ে থাকে। এই মন্ত্রটি যে অতীব প্রাচীন ও বহু ব্যবহৃত, তা আর বলার অপেক্ষা রাখে না। এই মন্ত্রটি শুধুমাত্র মনের ইচ্ছাপূরণই করে না, সাথে সাথে, নানা দিক থেকে সাধকের লাভ হতে থাকে। মা দক্ষিণাকালী শনি গ্রহের ইষ্টদেবী হওয়ার…











